দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলাবিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেটের সকল ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসী (দেশে উৎপাদিত ওষুধ ব্যতীত), মিষ্টান্ন ভাণ্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার ও স্বর্ণের দোকানদার।
এছাড়া বড় ও মাঝারি (পাইকারী ও খুচরা) ব্যবসায়ী, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং/অনলাইন অ্যাডমিশন প্রসেসিং সেন্টার এবং ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা ব্যবসায় ইএফডি বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর জানায়, ইএফডি/এসডিসি/পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে ভ্যাট ফাঁকির সুযোগ কমবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে। ভ্যাট ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
একাধিকবার এ ধরনের অপরাধ করলে প্রতিষ্ঠান বন্ধের হুমকিতেও পড়তে হতে পারে। তাই দণ্ড ও অন্যান্য আইনি প্রয়োগ এড়াতে ভ্যাটযোগ্য পণ্যের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরুরিভিত্তিতে ইএফডি/এসডিসি/পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকিতে সম্পৃক্ত ও সক্রিয় সকল সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনাররা আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছে এনবিআর।
২০২০ সালের ২৫ আগস্ট ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি স্থাপনের কার্যক্রম শুরু হয়। ২০২২ সালের ৩ নভেম্বর খুচরা ব্যবসায় ভ্যাট সংগ্রহে ইএফডি মেশিন স্থাপনে গতি আনতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে এনবিআর।
২০২৩ সালের ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জেনেক্স। লক্ষ্য ছিল প্রায় ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সংরক্ষণ ও সঠিকভাবে ভ্যাট আদায় করা। তবে আশানুরূপ সাড়া না মেলায় এবার বাধ্যতামূলক করা হয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team